চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা।
জন্মঃ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা; নাটোর জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনঃ তিনি তাঁর শিক্ষা জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (সম্মান) এবং এলএল.এম (প্রথম শ্রেণী) ডিগ্রী অর্জন করেন।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদানঃ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা গত ১৭.০১.২০১০ খ্রি. তারিখে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি গত ৩০.১১.২০২৫ খ্রি. তারিখে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পাবনায় যোগদান করেন।
প্রশিক্ষণঃ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা তাঁর কর্মজীবনে তিনি ৯৭ তম বিচার প্রশাসন সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণ কোর্স, ১২৯ তম রিফ্রেশার কোর্স, JATI; পি৬৩ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স, BPATC; ১১৫ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স; ৭২ তম BMA প্রশিক্ষণ কোর্স; ১৪শ ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন করেছেন এবং ২০২৩ খ্রিস্টাব্দে ন্যাশনাল জুডিসিয়াল একাডেমী, ভুপাল, ভারত এবং স্টেট জুডিসিয়াল একাডেমী, যোধপুর, ভারতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে জ্যেষ্ঠতা তালিকায় ক্রমিক নম্বরঃ ২০২৩ খ্রিস্টাব্দে বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্তক প্রকাশিত জ্যেষ্ঠতা তালিকায় ক্রমিক নাম্বার ৭৫০ এবং সার্ভিস আইডি নং-২০১০২০৪০৬৫।